সেরা ২০-এ জেলার নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শিক্ষা বোর্ডে সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের নয়টি বরিশাল জেলায়। এবারও শীর্ষ স্থান ধরে রেখেছে বরিশাল ক্যাডেট কলেজ।এ শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৩ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। দ্বিতীয় হয়েছে বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয়ের ৩৬২ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২০৩ জন। বরিশাল জিলা স্কুল হয়েছে তৃতীয়। এ বিদ্যালয়ের ৩০৫ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩০৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১৬৮ জন।এ ছাড়া বরিশালের উজিরপুর উপজেলার কারফা পাবলিক একাডেমি ১২তম, বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ ১৪তম, উজিরপুরের শের-ই-বাংলা মাধ্যমিক বিদ্যালয় ১৫তম, উজিরপুরের হাবিবপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ১৭তম, একই উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় ১৮তম এবং বরিশালের কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় ২০তম স্থান অধিকার করেছে।