সেরা ২০-এ নেই রাজধানীর পাশের জেলাগুলোর কোনো বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসির ফলাফলে ঢাকা বোর্ডের সেরা ২০-এ রাজধানীর আশপাশের জেলাগুলোর কোনো বিদ্যালয় নেই। পাসের হার নারায়ণগঞ্জে ৯১ দশমিক ১২, গাজীপুরে ৮৮ দশমিক ৮৬, মুন্সিগঞ্জে ৮২ দশমিক ০৬ শতাংশ।প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:নারায়ণগঞ্জ: অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাহবুবুল ইসলাম জানান, জেলায় এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৮ হাজার ৭৪১ জন। পাস করেছে ১৭ হাজার ৭৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৮৮০ জন। বিজ্ঞান বিভাগে দুই হাজার ৯৮৭ জনের মধ্যে পাস করেছে দুই হাজার ৯০৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৬০৫ জন। মানবিক বিভাগে তিন হাজার ২৭১ জনের মধ্যে পাস করেছে দুই হাজার ৮৩৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। আর ব্যবসায় শিক্ষা বিভাগে ১২ হাজার ৪৮৩ জনের মধ্যে পাস করেছে ১১ হাজার ৩৩৭ জন। ২৬০ জন জিপিএ-৫ পেয়েছে। গাজীপুর: জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা জানান, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার ২১ হাজার ১২১ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ১৮ হাজার ৭৬৯ জন। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩২৫ জন।গাজীপুর জেলায় শীর্ষ অবস্থানে রয়েছে টঙ্গীর সফি উদ্দিন সরকার একাডেমী। ভালো ফল করা অন্য বিদ্যালয়গুলো হলো: কালিয়াকৈরের আনসার ভিডিপি হাইস্কুল, গাজীপুর জেলা শহরের রাণী বিলাস মনি সরকারি বালক উচ্চবিদ্যালয়, গাজীপুরের কোনাবাড়ীর এমইএইচ আরিফ কলেজ, সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন হাইস্কুল, গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড গার্লস হাইস্কুল ও টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট গার্লস হাইস্কুল। জেলার ৪১টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী এবার পাস করেছে।মুন্সিগঞ্জ: জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১১ হাজার ৭১২ জন শিক্ষার্থী অংশ নেয়। পাস করেছে নয় হাজার ৬১১ জন। জিপিএ-৫ পেয়েছে ২০৭ জন। জেলায় শীর্ষ অবস্থানে রয়েছে রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। পাসের হার ৯৮ দশমিক ৯১ শতাংশ। দ্বিতীয় হয়েছে এ ভি জে এম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। পাসের হার ৯৭ দশমিক ২৬ শতাংশ। দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২২ জন করে জিপিএ-৫ পেয়েছে।মানিকগঞ্জ: ঢাকা বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মানিকগঞ্জের কোনো বিদ্যালয় নেই। এ বছর জেলায় ১৯৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে জেলা সরকারি বালক উচ্চবিদ্যালয় জেলার সর্বোচ্চ ৪৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ৩০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে জেলায় দ্বিতীয় স্থানে রয়েছে সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। মানিকগঞ্জ সদর উপজেলায় ৯৮ জন, শিবালয়ে ২২ জন, হরিরামপুরে নয়জন, সিঙ্গাইরে ৩৫, সাটুরিয়ায় নয়জন এবং দৌলতপুরে সাতজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।