সেরা ২০-এ সৈয়দপুরের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের শীর্ষ ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার তিনটি প্রতিষ্ঠান স্থান করে নিয়েছে।বোর্ডের শীর্ষ ২০টি প্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়। প্রতিষ্ঠানের ৭৭ জন শিক্ষার্থীর মধ্যে ৭৫ জনই জিপিএ-৫ পেয়েছে। সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অবস্থান বোর্ডে ষষ্ঠ। ওই প্রতিষ্ঠানে বিজ্ঞান শাখায় ১১১ জন ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৭ জন জিপিএ-৫ পেয়েছে। সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ বোর্ডে ১৮তম অবস্থানে রয়েছে। প্রতিষ্ঠানটি থেকে ১২৭ জন জিপিএ-৫ পেয়েছে। সূত্র জানায়, সৈয়দপুরের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪৪২ জন জিপিএ-৫ পেয়েছে। উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাসের সাফল্য পেয়েছে। অন্য প্রতিষ্ঠানগুলো হলো সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চবিদ্যালয়, সৈয়দপুর উচ্চবিদ্যালয়, আল-ফারুক একাডেমি, সিপাইগঞ্জ উচ্চবিদ্যালয়, আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ, শেরেবাংলা বহুমুখী উচ্চবিদ্যালয়, সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয় এবং বাঙ্গালীপুর উচ্চবিদ্যালয়।