সেরাকণ্ঠ প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেরাকণ্ঠ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব গত শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধা শহরের ব্রিজ রোডের আতানিবাস চত্বরে অনুষ্ঠিত হয়। এতে গাইবান্ধার ১০ জন শিল্পী বিজয়ী হন। বিজয়ীদের মধ্যে নগদ টাকা ও সনদপত্র বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শামস-উল-আলম।
তিন মাসব্যাপী অনুষ্ঠিত সেরাকণ্ঠ প্রতিযোগিতায় শতাধিক শিল্পী অংশ নেন। এতে চ্যাম্পিয়ন হন তানজিনা খন্দকার এবং শেখ জামাল দ্বিতীয় ও পলাশ চন্দ্র মোদক তৃতীয় স্থান লাভ করেন। সেরা দশের অন্য সাতজন হলেন তোফাজ্জল হোসেন, মেহেরীন হাবিবা, আবদুল আজিজ, মোস্তফা কামাল, রবিউল ইসলাম, তানজিনা আক্তার ও প্রণতি রানী মণ্ডল।