সেরার তালিকায় চুয়াডাঙ্গার দুটি বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে চুয়াডাঙ্গার দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়। এ তালিকায় চুয়াডাঙ্গা ভি.জে সরকারি মাধ্যমিক বিদ্যালয় দশম এবং সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ১৩তম স্থানে রয়েছে। জানা গেছে, ভি. জে সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৫৯ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৫৭ জন পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন। সরকারি বালিকা বিদ্যালয়ের ১১৫ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। এদের মধ্যে ৪৯ জন জিপিএ-৫ পেয়েছে। ভি. জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান জানান, তিনি ফলাফলে সন্তুষ্ট। শিক্ষকদের সহযোগিতা ও শিক্ষার্থীদের ঐকান্তিক চেষ্টার কারণে ফলাফল বেশ ভালো হয়েছে।