সেরার তালিকায় ময়মনসিংহের দুটি প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) ফলাফলে ঢাকা বোর্ডের সেরা ২০-এ ময়মনসিংহের দুটি বিদ্যালয় স্থান পেয়েছে। দশম স্থানে আছে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় আর একাদশ স্থানে ময়মনসিংহ জিলা স্কুল। এ দুটি বিদ্যালয়সহ ময়মনসিংহের চারটি বিদ্যালয় থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২৯৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২৮১ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতভাগ। ময়মনসিংহ জিলা স্কুল থেকে ২৭৯ জন শিক্ষার্থীর মধ্যে ২৬০ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতভাগ।