সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে দুই স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর পাড়ে সেলফি তুলতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গত শুক্রবার উপজেলার মহিপুর ঘাটে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলো রংপুর শহরের ধাপ এলাকার হারুন-অর রশীদের ছেলে সাইদ আহমেদ (১৩) ও ইসলামবাগ এলাকার আইনুল ইসলামের ছেলে সুমন আহমেদ (১৩)। তারা দুজন শহরের ধাপ এলাকায় ব্রাইটন স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জানাজা শেষে মুন্সিপাড়া কবরস্থানে দুজনকে দাফন করা হয়।

সুমনের বড় ভাই মো. শাহীন গতকাল শনিবার মুঠোফোনে বলেন, স্কুলে বর্ষবরণের অনুষ্ঠানের পর অষ্টম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী একটি গাড়িতে করে গঙ্গাচড়ার মহিপুর ঘাটে বেড়াতে গিয়েছিল। সেখানে নদীর পাড়ে তারা খেলাধুলা করছিল। হঠাৎ করে সুমন ও সাইদ পানিতে পড়ে যায়।

মহিপুর ঘাট এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘নদীর পাড়ে সেলফি তুলতে গিয়ে দুজন পানিতে পড়ে যাওয়ার খবর শুনে সেখানে গিয়েছিলাম। শুক্রবার বেলা একটার দিকে ওই দুর্ঘটনা ঘটে।