সেলাই প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে বেসরকারি সংস্থা টিএমএসএসের উদ্যোগে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সংস্থার আঞ্চলিক কর্মকর্তা জহুরুল ইসলাম ওই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় গুরুদাসপুর শাখা ব্যবস্থাপক মহসিন আলী, কর্মসূচি কর্মকর্তা (টেকনিক্যাল) নিতাই চন্দ্র সরকার ও কর্মসূচি কর্মকর্তা (সোশ্যাল) নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। সংস্থাটির সুবিধাভোগী সদস্যরা ওই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে স্বাবলম্বী হওয়ার জন্য একটি করে সেলাই মেশিন বিনা মূল্যে দেওয়া হবে। সংস্থার সম্মেলন কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।