সেলাই প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাটে দুস্থ ও অসহায় নারীদের স্বাবলম্বী করে তুলতে সাত দিনব্যাপী এক সেলাই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার মঙ্গলবাড়ীতে আলোকিত মানুষ প্রকল্পের প্রশিক্ষণ কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দিন। স্থানীয় সরকার সহায়তা প্রকল্প-২ (এলজিএসপি-২)-এর অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করছে আলোকিত মানুষ প্রকল্প। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব আব্বাস আলী, জাহানপুর ইউপির সচিব উত্তম কুমার, আলোকিত মানুষ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জুলেখা আখতার প্রমুখ।