প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোলাপগঞ্জে কর্মসংস্থান-আত্মকর্মসংস্থান জোরদারকরণ প্রকল্পে তায়কোয়ান-ডো ফাউন্ডেশনের উদ্যোগে ২১ দিনব্যাপী বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণে গতকাল সোমবার সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক। তায়কোয়ান-ডো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা মহিলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সালমা বাছিত, যুব উন্নয়ন অধিদপ্তর গোলাপগঞ্জ উপজেলা কর্মকর্তা মো. আবদুল আহাদ, লক্ষ্মণাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন বক্তব্য দেন। যুব উন্নয়ন অধিদপ্তর ও আলোর দিশারি সমাজ কল্যাণ সংস্থার সহায়তায় প্রশিক্ষণে অর্ধশতাধিক নারী অংশ নেন।