সেলাই প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে ‘স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট’ (সিপ) প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডে সেলাই প্রশিক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে নগরের মণ্ডলপাড়া সিটি সেন্টার মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপ নারায়ণগঞ্জ জেলার প্রকল্প সমন্বয়কারী কাজী এনামুল কবির, সিপের সুপারভাইজার মোর্শেদা, সানজিদা আক্তার, সেলাই প্রশিক্ষণের ইনচার্জ নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, নারীদের ঘরে বসে থাকলে চলবে না। পুরুষের পাশাপাশি নারীদের আরও আত্মনির্ভরশীল হওয়ার জন্য জোর প্রচেষ্টা চালাতে হবে।