সেলাই প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের মেহেন্দীগঞ্জের আলিমাবাদ ইউনিয়নের ২৫ জন নারীকে এক মাস ধরে সেলাই প্রশিক্ষণ দেবে ভোলার বেসরকারি সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জেজিইউএস)। গতকাল বুধবার সকালে ইউনিয়নের মাছকাজীর বাজার সংস্থার সম্মেলনকক্ষে জেজিইউএসের নির্বাহী পরিচালক জাকির হোসেন প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্থার প্রকল্প সমন্বয়কারী আহসান উল্লাহ, আঞ্চলিক ব্যবস্থাপক মো. শাহাবুদ্দিন, হালিমা পারভীন ও শাখা ব্যবস্থাপক মো. আকতার হোসেন। সেলাই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের বিনা মূল্যে সেলাই মেশিন দেওয়া হবে। ভোলা প্রতিনিধি