সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদর উপজেলায় গতকাল রোববার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পুরুষদের রিকশাভ্যান, শিক্ষার্থীদের বৃত্তি ও কম্পিউটার দেওয়া হয়। এ ছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ সদর আসনের সাংসদ ইকবালুর রহিম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম, কোতয়ালি আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, সদর উপজেলার আস্করপুর ইউপি চেয়ারম্যান মো. জিয়াউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম প্রমুখ।