সেলাই প্রশিক্ষণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রশিক্ষণ নিই স্বাবলম্বী হই’ স্লোগান সামনে রেখে মাদারীপুরে ২১ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের এম এম হাফিজ মেমোরিয়াল লাইব্রেরিতে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শেখ নাসিরউদ্দিন। দেশবাংলা মহিলা ও শিশু উন্নয়ন ফাউন্ডেশন এই প্রশিক্ষণের আয়োজন করে। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদা আক্তার, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নূর মোহম্মদ, দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক ইয়াকুব খান প্রমুখ। মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শেখ নাসিরউদ্দিন বলেন, প্রথম পর্যায়ে ৪০ জনকে এই সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ শহরের ডিসি একাডেমিতে চলবে।