সেলাই মেশিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুরে ১৪ জন প্রতিবন্ধী নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। স্থানীয় সামাজিক প্রতিষ্ঠান ‘মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশন’ এ উদ্যোগ নেয়। এ উপলক্ষে গতকাল রোববার বিকেলে উপজেলার পিরিজপুর ইউনিয়ন পরিষদে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) গোলাম মোহাম্মদ ভূঞা। আলোচকেরা বলেন, দরিদ্র প্রতিবন্ধীদের কর্মসংস্থানের মাধ্যমে আয়ের পথ তৈরি করে দিতে পারলে তাঁদের আত্মবিশ্বাস বাড়বে। নিজস্ব প্রতিবেদক, ভৈরব|