সেলাই মেশিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা জেলার ১০ বীরাঙ্গনাকে সেলাই মেশিন ও নগদ টাকা দিয়েছে সংগঠন ‘চেষ্টা’। চেষ্টা বীরাঙ্গনাদের নিয়ে কাজ করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়। কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফিউল আহমেদ বাবুল, চেষ্টার সভাপতি সেলিনা বেগম, সাধারণ সম্পাদক লায়লা নাজনীন হারুন প্রমুখ। লায়লা নাজনীন বলেন, এটি চেষ্টার দশম আয়োজন। তাঁরা সারা দেশে ছড়িয়ে থাকা বীরাঙ্গনাদের খুঁজে বের করার চেষ্টা করছেন।