প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা মিলনায়তনে গতকাল রোববার সকাল ১০টায় ২৭ জন হতদরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২০ যুবকের মাঝে রিকশাভ্যান বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব বিতরণ করা হয়। সাংসদ মনোরঞ্জন শীল গোপাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব রিকশাভ্যান ও সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।