সেলাই মেশিন দান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী পৌর মেয়রের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী এক নারীকে পুনর্বাসনের লক্ষ্যে বিনা মূল্যে একটি সেলাই মেশিন দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় পৌর মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন পৌর কাউন্সিলর আবদুস ছাত্তার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পৌরসভার মেয়র মো. রুকনুজ্জামান। অনুষ্ঠানে পৌর শহরের কোনাবাড়ী গ্রামের শারীরিক প্রতিবন্ধী শিউলী রানী দাসের হাতে মেয়র সেলাই মেশিন তুলে দেন। শিউলী রানী বলেন, ‘আমি হাঁটতে পারি না। মেয়র আমাকে সেলাই মেশিন দেওয়ায় ভালা হইল। অহন নিজের পায়ে দাঁড়াইতে পারুম।’