সেলাই মেশিন প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি এবং জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা ব্যক্তিগত উদ্যোগে পাঁচজন মুক্তিযোদ্ধার সন্তানকে পাঁচটি সেলাই মেশিন দিয়েছেন। অসচ্ছল পরিবারের সদস্যদের এসব সেলাই মেশিন দেওয়া হয়। গতকাল মঙ্গলবার সমিতির মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের হাতে এই মেশিন তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল মজিদ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ও মনজুর খন্দকার, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক ওবায়দুর রহমান প্রমুখ।