সেলাই মেশিন বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামের শহীদ দুস্থ নারী কল্যাণ সমিতির সদস্যদের মধ্যে ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। হবিগঞ্জের নারী সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী গতকাল মেশিনগুলো বিতরণ করেন। ১৯৭১ সালের ১৮ আগস্ট মাকালকান্দি গ্রামে হানাদার বাহিনী অভিযান চালায়। তারা এ সময় একই পরিবারের ১১ জনসহ মোট ৬৬ জন নারী-পুরুষকে হত্যা করে। সেই সব শহীদ পরিবারের সদস্যদের নিয়ে গঠন করা হয়েছে শহীদ দুস্থ নারী কল্যাণ সমিতি। হবিগঞ্জ প্রতিনিধি