সেলাই মেশিন বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে এহেড সোশ্যাল অর্গানাইজেশন (এসো) নামের একটি বেসরকারি সংস্থা এলাকার ২৫ জন গৃহিণীকে বিনা মূল্যে সেলাই মেশিন বিতরণ করেছে। গতকাল রোববার সকালে পৌর এলাকার পালপাড়া মহল্লায় সংস্থাটির অস্থায়ী সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ওই সেলাই মেশিন বিতরণ করা হয়। আক্কেলপুর ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংস্থার নির্বাহী পরিচালক মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাজেন্দ্র প্রসাদ আগরওয়ালা ও নজরুল ইসলাম।