সেলাই মেশিন বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে নওগাঁ জেলা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার আফজাল হোসেনের হাতে পাঁচটি সেলাই মেশিন তুলে দেন এসপি মোজাম্মেল হক। এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, সদর থানার ওসি জাকিরুল ইসলাম উপস্থিত ছিলেন। বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সেলাই মেশিনগুলো পাঁচটি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।