প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার জেলা পরিষদ ২০২ জন মেধাবী শিক্ষার্থীকে এককালীন বৃত্তি দিয়েছে। একই সঙ্গে জেলা পরিষদ ৮০ জন অসচ্ছল নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছে। গতকাল বুধবার মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সাইফুর রহমান মিলনায়তনে এসব বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ ও সাবেক সাংসদ হুসনে আরা ওয়াহিদ।