সেলাই মেশিন বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় প্রশিক্ষিত ৩৯ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে অগ্রণী ব্যাংক লিমিটেড। গতকাল শুক্রবার কালিহাটে কুড়িগ্রাম প্রিন্সিপাল কার্যালয়ের আয়োজনে ওই সেলাই মেশিন বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান। সভাপতিত্ব করেন কুড়িগ্রাম অঞ্চলের সহকারী ব্যবস্থাপক এস এম মোস্তফা-ই-কাদের। বক্তব্য দেন ইউএনও দেবেন্দ্র নাথ ওঁরাও, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, ব্যাংকের ডিজিএম সমীরঞ্জন চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ।