সেলাই মেশিন বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেসার্স ইথেন এন্টারপ্রাইজের উদ্যোগে দুস্থ ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার শহরের নওজোয়ান মাঠে ৬৫ জন নারীর মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। মেসার্স ইথেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ সহসভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের ব্যক্তিগত উদ্যোগে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার।