প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক সেবা সংস্থা মুসলিম এইড বাংলাদেশের সিদ্ধিরগঞ্জ শাখার উদ্যোগে জাকাতের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামে দুস্থ নারীদের মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে সংস্থাটির সিদ্ধিরগঞ্জ শাখার ব্যবস্থাপক কামাল আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী দুস্থ নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।