প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ শীর্ষক এক কর্মসূচি গতকাল রোববার সিলেট শহরের বাগবাড়ি এলাকায় অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উগ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। স্থানীয় সরকার বিভাগ সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক দেবজিৎ সিংহের সভপতিত্বে বিশেষ অতিথির ছিলেন সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হক, সিলেট হিজড়া কল্যাণ সংস্থার সভাপতি সুন্দরী হিজড়া প্রমুখ। এ সময় প্রশিক্ষণপ্রাপ্ত ৫০ জন হিজড়াকে সেলাই মেশিন দেওয়া হয়।