সেলাই মেশিন বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় সদর উপজেলার বিলুপ্ত গারাতি ছিটমহলের দরিদ্র তরুণী ও কিশোরীদের ছয় মাসের প্রশিক্ষণ শেষে তাঁদের মধ্যে বিনা মূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পরস্পর’ এই সেলাই মেশিন দেয়। এ উপলক্ষে গতকাল রোববার সদর উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠান হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত। বিশেষ অতিথি ছিলেন ইউএনও লায়লা মুনতাজেরী, নারী ভাইস চেয়ারম্যান কামরুন নাহার প্রমুখ। পরস্পরের নির্বাহী পরিচালক আকতারুন নাহার স্বাগত বক্তব্য দেন।