সেলাই মেশিন বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার স্থানীয় সাপ্তাহিক পত্রিকা ইস্পাত-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০ জন নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ওয়ালিউল বারী চৌধুরী ট্রাস্টের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি বাংলাদেশ টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি আবদুর রশীদ চৌধুরী। বক্তব্য দেন কুষ্টিয়া চেম্বারের সাবেক সভাপতি আশরাফ উদ্দিন নজু, বর্তমান সভাপতি আবুল কাশেম, আইনজীবী আক্তারুজ্জামান মাসুম, ইস্পাত পত্রিকার সম্পাদক ওয়ালিউল বারী চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান শেষে ২০ জন দুস্থ নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। কুষ্টিয়া অফিস