সেলাই মেশিন বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা রোটারি ক্লাবের উদ্যোগে গতকাল শনিবার জেলার সাতটি উপজেলার অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে ৬০টি সেলাই মেশিন বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। সকাল ১০টায় কুমিল্লা ক্লাব প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ওই মেশিন বিতরণ করেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের বর্তমান ডিস্ট্রিক্ট গভর্নর সহিদ আহমেদ চৌধুরী, কুমিল্লা রোটারি ক্লাবের সভাপতি ইমামুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন মজুমদার ও সেলাই মেশিন বিতরণ কমিটির সভাপতি আনোয়ার হোসেন।