প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার পুলিশ সুপারের কার্যালয়ে দরিদ্র ১০টি মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোজাম্মেল হক। মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের কমান্ডার হারুন আল রশিদ, ডেপুটি কমান্ডার আফজাল হোসেন ও সহকারী কমান্ডার আবুল কালাম আজাদ পুলিশ সুপারের হাত থেকে সেলাই মেশিনগুলো গ্রহণ করেন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রশিদুল হক, রাকিবুল আক্তার, ডিবি ইন্সপেক্টর জাকিরুল ইসলাম প্রমুখ।