প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের রানীনগর উপজেলা মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের সৌজন্যে ও মানবাধিকার সংগঠন চেষ্টার সার্বিক ব্যবস্থাপনায় আতাইকুলা গ্রামের নয় নারী মুক্তিযোদ্ধাকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। এ উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় অনুষ্ঠানে চেষ্টার সভাপতি সেলিনা বেগম সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের সাংসদ ইসরাফিল আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেষ্টার সহসভাপতি রাফিয়া আবেদিন, সাধারণ সম্পাদক লায়লা নাজনীন হারুন, সাংগঠনিক সম্পাদক ভিকারুননেসা, সমাজকল্যাণ সম্পাদক দিলরুবা মাহমুদ, কার্যনির্বাহী সদস্য সাজেদা আহমেদ প্রমুখ।