সেলাই মেশিন বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার হোমনা উপজেলায় মৎস্যজীবীদের মধ্যে ৪০টি সেলাই মেশিন ও ১০টি জাল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জুলফিকার আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা বদিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।