সেলাই মেশিন বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ২৫ নারীকে নিয়ে বেসরকারি সংস্থা গ্রামীণ জন-উন্নয়ন সংস্থার (জেজিইউএস) মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে হয়েছে। গতকাল শনিবার প্রত্যেক প্রশিক্ষণার্থীকে বিনা মূল্যে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে জেজিইউএস এ প্রশিক্ষণের আয়োজন করেছে। সেলাই মেশিন বিতরণের সময় উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন, সমন্বয়কারী মো. জাকির হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমান ও শাখা ব্যবস্থাপক মো. কামরুজ্জামান।