সেলাই মেশিন বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান গতকাল গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে (নাট মন্দির) অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান। জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদ হাসান, সিভিল সার্জন সৈয়দ মো. মঞ্জুরুল হক প্রমুখ। অনুষ্ঠানে ৫০ জন হিজড়াকে সেলাই মেশিন দেওয়া হয়।
গাজীপুর প্রতিনিধি