সেলাই মেশিন বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ১৫ নারীকে বিনা মূল্যে উপকরণসহ সেলাই মেশিন দেওয়া হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় হাফিজাবাদ সমাজকল্যাণ ফেডারেশন ছয় মাসের প্রশিক্ষণ শেষে তাঁদের সেলাই মেশিন দেয়। গতকাল সোমবার বিকেলে হাফিজাবাদ ইউনিয়ন ফেডারেশন চত্বরে সেলাই মেশিন বিতরণ করেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফেডারেশনের চেয়ারম্যান আবেদ আলীর সভাপতিত্বে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত, ভাইস চেয়ারম্যান কামরুন নাহার, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার বক্তব্য দেন।