সেলাই মেশিন বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের বামনবাড়িয়া গ্রামে বিনা মূল্যে হতদরিদ্র দুই নারীকে দুটি সেলাই মেশিন দেওয়া হয়েছে। চলনবিল কল্যাণ ট্রাস্ট নামে একটি সংগঠনের পক্ষ থেকে ওই মেশিন বিতরণ করা হয়। এ উপলক্ষে গত শুক্রবার সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনটির সভাপতি আবু বকর সিদ্দীক সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সুলতান আহম্মেদ, প্রশিক্ষক মোছা. সাবিনা খাতুন প্রমুখ।
ট্রাস্টের সাধারণ সম্পাদক জানান, বামনবাড়িয়া গ্রামের কয়েকজন বাসিন্দার আর্থিক সহায়তায় সংগঠনটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়।