প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে বেসরকারি সংস্থা পরস্পরের উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় দুস্থ ১০ নারীকে বিনা মূল্যে েসলাই মেশিন দিয়েছে। এর আগে এসব নারীকে সাত মাস ব্লক, বাটিক এবং এমব্রয়ডারি সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। সফলভাবে প্রশিক্ষণ শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গতকাল বুধবার দুপুরে সদর উপজেলা মিলনায়তনে প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা মুনতাজেরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার।