সেলিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা কাওছার হোসেনের বাসার গৃহকর্মী সেলিনা (১৪) নিখোঁজ হয়েছে। গত রোববার বেলা সাড়ে ১১টায় বাসার নিচে একটি টেইলার্সে যাওয়ার কথা বলে সে বের হয়। পরে না ফিরলে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। মেয়েটির বাবার নাম বেচু মিয়া, গ্রামের বাড়ি ভোলার তজুমুদ্দিনের চাষড়া এলাকায়। মেয়েটির গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার। বাসা থেকে বের হওয়ার সময় পরনে ছিল হলুদ রঙের থ্রিপিস। তাকে না পেয়ে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির নম্বর-১৭৪৭। কেউ মেয়েটির সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।