সেলিনা হোসেন শিশু একাডেমীর নতুন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। আগামী দুই বছরের জন্য তাঁকে চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল বুধবার এ বিষয়ে আদেশ জারি করেছে। এতে বলা হয়, তাঁকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।