সেলিনা হোসেনকে ডিলিট ডিগ্রি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করেছে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। গতকাল শনিবার বিশ্ববিদ্যায়ের ৩৫তম সমাবর্তন উৎসবে তাঁর হাতে সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণন।সম্মাননা দেওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক করুণাসিন্ধু দাস বলেন, সেলিনা হোসেনকে ডিলিট দিয়ে বিশ্ববিদ্যালয় গর্বিত। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গতকাল আরও ছয়জনকে সম্মানসূচক ডিলিট দেওয়া হয়। তাঁরা হলেন কবি শঙ্খ ঘোষ, চীনা রবীন্দ্র গবেষক দং ইউ চেন, পণ্ডিত দীননাথ ত্রিপাঠী, গোপাল চট্টোপাধ্যায়, সত্যরঞ্জন বন্দ্যোপাধ্যায় ও ঐতিহাসিক অমলেন্দু দে। সেলিনা হোসেন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘কবিগুরুর স্মৃতিবিজড়িত বিশ্ববিদ্যালয় থেকে এই সম্মান পেয়ে আমি দারুণ গর্বিত। এই সম্মান আমাকে বাংলা সাহিত্যের জন্য আরও বেশি করে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।’