সেলিম আল দীন স্মরণসভা
ফেনীর সোনাগাজীর সেনেরখিল গ্রামে প্রয়াত নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণসভায় বক্তারা এলাকায় একটি জাদুঘর তৈরির দাবি জানিয়েছেন।
নাট্যাচার্য সেলিম আল দীনের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার তাঁর সেনেরখিল গ্রামের বাড়ির আঙিনায় এই স্মরণসভার আয়োজন করা হয়।
স্থানীয় এভারগ্রিন সকার ক্লাব আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নাট্যাচার্য সেলিম আল দীনের ভাই বোরহান উদ্দিন, সাংবাদিক শওকত মাহমুদ, আসাদুজ্জামান, নাজমুল হক। সভায় সভাপতিত্ব করেন মোস্তফা মিন্টু। স্মরণসভা সঞ্চালনা করেন কবি শাবিহ মাহমুদ ও রাজীব সরওয়ার।
বক্তারা নাট্যাচার্য সেলিম আল দীনের সাহিত্যকর্ম ও তাঁর গবেষণা মানুষের আরও কাছে পৌঁছে দিতে এলাকায় একটি জাদুঘর তৈরির দাবি জানান।