সেলিম আল দীনকে স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাট্যাচার্য সেলিম আল দীনের অষ্টম প্রয়াণ দিবসে শ্রদ্ধাভরে তাঁকে স্মরণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গুণগ্রাহীরা। এ উপলক্ষে গতকাল স্মরণ শোভাযাত্রার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। সকাল ১০টায় শোভাযাত্রাটি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সামনে থেকে শুরু হয়ে সেলিম আল দীনের সমাধিস্থলে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য ফারজানা ইসলাম। শোভাযাত্রা শেষে উপাচার্য, নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফাসহ বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্যসংগঠনের কর্মীরা সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।