সেলিম আল দীনের নামে সড়কের নামকরণের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরেণ্য নাট্যব্যক্তিত্ব নাট্যাচার্য সেলিম আল দীনের নামে তাঁর নিজ জেলা শহর ফেনীতে একটি সড়ক ও একটি মিলনায়তনের নামকরণের ঘোষণা দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক এবং জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহমদ চৌধুরী।গতকাল সোমবার সেলিম আল দীনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেনী পোয়েট সোসাইটি আয়োজিত স্মরণসভায় ফেনী জেলা পরিষদ মিলনায়তনকে ড. সেলিম আল দীন মিলনায়তন এবং জেলা পরিষদ সড়ককে সেলিম আল দীন সড়ক নামকরণের ঘোষণা দেন আজিজ আহমদ চৌধুরী।সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং কবি ইকবাল চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্যসচিব হুমায়ুন কবির, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নুরুল আবসার ভূঁইয়া, পোয়েট সোসাইটির সভাপতি মাহবুব আলতামাস, সাধারণ সম্পাদক মনজুর তাজিম, সাংবাদিক গোলাম মোস্তফা ভূঁইয়া, ফেনী জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমরজিৎ দাস, কবি বকুল আক্তার দরিয়া প্রমুখ।