সেলিম আল দীনের প্রয়াণ দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের উদ্যোগে নাট্যাচার্য সেলিম আল দীনের নবম প্রয়াণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বেলা ১১টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে একটি স্মরণযাত্রা বের করা হয়।
স্মরণযাত্রায় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইফসুফ বাচ্চুসহ সেলিম আল দীনের গুণগ্রাহীরা অংশ নেন।
স্মরণযাত্রাটি ক্যাম্পাসের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সেলিম আল দীনের সমাধিস্থলে গিয়ে শেষ হয়। উপাচার্য সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর বাংলাদেশ গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার, সেলিম আল দীন ফাউন্ডেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাহাঙ্গীরনগর থিয়েটার, ছাত্র-শিক্ষক কেন্দ্রসহ অন্যান্য সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। প্রয়াণ দিবস উপলক্ষে বিকেলে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে মৃৎ মঞ্চে লাঠিখেলা, অ্যাক্রোবেটিক প্রদর্শনী, আলোচনা সভা ও জহির রায়হান মিলনায়তনে নাটক মঞ্চায়িত হয়।