সেলিম আল দীনের মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি নাট্যাচার্য সেলিম আল দীনের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সেনেরখিলে জন্ম নেওয়া এই নাট্যকার ২০০৮ সালের এই দিনে মারা যান।মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সন্ধ্যায় ঢাকা থিয়েটার রাজধানীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সেলিম আল দীন রচিত ও শিমূল ইফসুফ নির্দেশিত নাটক ধাবমান মঞ্চায়িত হবে।