সেলিম আল দীনের ৬১তম জন্মজয়ন্তী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত নাট্যকার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম আল দীনের ৬১তম জন্মজয়ন্তী আজ মঙ্গলবার। এ উপলক্ষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনে সেলিম আল দীন কক্ষ উদ্বোধন করবেন সেলিম আল দীনের স্ত্রী বেগম জাদী মেহেরুন্নেসা সেলিম।্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য শরীফ এনামুল কবির। এরপর সকাল সাড়ে ১০টায় উপাচার্যের নেতৃত্বে ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোকযাত্রা পুরাতন কলাভবন থেকে বের হয়ে নাট্যকারের সমাধি প্রাঙ্গণে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে শেষ হবে। এরপর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রস্তাাবিত জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ‘বাংলা সংস্কৃতি ও সেলিম আল দীন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আজফার হোসেন ও আফসার আহমদ। সন্ধ্যা সাতটায় প্রস্তাবিত জহির রায়হান মিলনায়তনের থিয়েটার ল্যাব-৩-এ সেলিম আল দীন রচিত ও সুরারোপিত গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গান পরিবেশন করবেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষক-শিক্ষর্থীরা। রাত আটটায় বিভাগের শিক্ষক রেজা আরিফের নির্দেশনায় একই স্থানে ঔপন্যাসিক এরিখ মারিয়া রেমার্কের উপন্যাস অবলম্বনে নাটক অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট পরিবেশন করবেন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা।