বরেণ্য নাট্যকার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সেলিম আল দীনের ৬৪তম জন্মবার্ষিকী উদ্যাপন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। গতকাল সকাল ১০টায় পুরাতন কলাভবন থেকে শোভাযাত্রা বের করা হয়। এরপর কেন্দ্রীয় মসজিদসংলগ্ন সেলিম আল দীনের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।প্রথমে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য মো. আনোয়ার হোসেন শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সহ-উপাচার্য (শিক্ষা) এম এ মতিন, সহ-উপাচার্য (প্রশাসন) আফসার আহমদ, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।বেলা ১১টায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সেলিম আল দীন সেমিনার হলে আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষক আফসার আহমদ।সেলিম আল দীন ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার এবং একুশে পদকজয়ী বরেণ্য এই নাট্যকার ২০০৮ সালের ১৪ জানুয়ারি মারা যান।