সেলিম উদ্দিনকে রিমান্ডে নির্যাতনের অভিযোগ জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সেলিম উদ্দিনকে রিমান্ডে নিয়ে পুলিশ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে বলে অভিযোগ করেছে দলটি।গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ অভিযোগ করেন। তিনি সেলিম উদ্দিনের ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালানোর প্রতিবাদ জানান।বিবৃতিতে বলা হয়, আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেলিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই পরোয়ানাবলে গ্রেপ্তার করলে ট্রাইব্যুনাল তাঁর জামিন মঞ্জুর করেন। কিন্তু পুলিশ অন্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এমনকি তাঁর জীবনহানির আশঙ্কা দেখা দিয়েছে।