সেলিম ওসমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতা এ কে এম সেলিম ওসমান এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের (সাবেক ইউরোপিয়ান ক্লাব) সভাপতি নির্বাচিত হয়েছেন। সূত্র জানায়, ক্লাবের ২০১১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোট ২৫ ডিসেম্বর। কমিটিতে একজন সভাপতি, একজন ঊর্ধ্বতন সহ-সভাপতি, একজন সহ-সভাপতি ও আটজন সদস্যের পদ রয়েছে। এবারের নির্বাচনে চূড়ান্ত ভোটার এক হাজার ২০৯ জন। ৬ ডিসেম্বর মনোনয়নপত্র জমার দিনে সভাপতি পদে শুধু সেলিম ওসমানের মনোনয়নপত্র জমা পড়ে। একটি মনোনয়নপত্র জমা পড়ায় নির্বাচন কমিশন সেলিম ওসমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত ঘোষণা করে। ২০১০ সালের কমিটিতেও সেলিম ওসমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই ক্লাবের সভাপতি হন। তিনি বিকেএমইএ এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি।